শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হেফাজতের ‘নতুন আমির’ মহিবুল্লাহ বাবুনগরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করল সংগঠনটি। আজ বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা মাওলানা মুহিব্বুল্লাহকে আমিরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।

সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন নুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বেলন, ‘সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে, গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়।

পরে জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয় হাটহাজারী মাদরাসায়। সেখানে রাত ১১টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হাটহাজারী মাদরাসায় দাফন করা হয় তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com