সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বনানীতে ছয়তলা ভবনে আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৮২ বার

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আজ শনিবার সকালে চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা বেগম জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তিন তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে।

সকাল সোয়া ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com