শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিলেটে পুনর্বাসন কেন্দ্রে ৪ তরুণীর আত্মহত্যার চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার

সিলেটে প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ৪ তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে দুই মাসের শিশু হত্যার রহস্য উদঘাটনের এক সপ্তাহের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পুনর্বাসন কেন্দ্রের স্টোরের দায়িত্বে থাকা প্রশিক্ষক দেলোয়ার হোসেন ও অফিস সহকারী আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে তাদের ওপর নির্যাতন করছেন। এতে অতিষ্ট হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ওই চার তরুণী।

তবে অভিযুক্ত দেলোয়ার হোসেনের দাবি, ওই প্রশিক্ষণার্থীরা সামান্য কিছু হলেই হাত কেটে ফেলে। একাধিকবার তারা এমন করেছে। অপর অভিযুক্ত আনোয়ারা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। একইভাবে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী ব্যবস্থাপক লুৎফুর রহমানও ফোন ধরেননি। ফোন না ধরায় এ সংক্রান্তে তাদের বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই নগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে দুই মাস ১১ দিন বয়সী এক শিশুকে হত্যা করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ১২ আগস্ট নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তি দেন- কান্নায় অতিষ্ঠ হয়ে শিশুটিকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com