বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘৪ দিনের মধ্যে’ দেশ ছাড়বে আফগান দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২১৭ বার

আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন দেশটির ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে।

সেপ্টেম্বরে শ্রীলংকায় পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার আভাস পাওয়া যাচ্ছিল। আফগান অনুর্ধ্ব -১৯ দলের বাংলাদেশ সফর নিয়েও শঙ্কা জেগেছিল।

কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, নিজস্ব গতিতেই চলছে আফগানিস্তানের ক্রিকেট। কাবুলেই অনুশীলন করেছে আফগান জাতীয় দলের ক্রিকেটাররা ইতোমধ্যে শ্রীলংকার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এবার পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তার সুতো ছিড়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি।  জানালেন, আগামী ৪ দিনের মধ্যে শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়বে দল।

হামিদ শিনওয়ারি ইএসপিএনক্রিকইনফোকে বৃহস্পতিবার বলেন, ‘ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছু ভালোভাবেই চলছে। আমরা বোর্ডে (এসিবি) যাচ্ছি। শ্রীলংকায় পাকিস্তান সিরিজের জন্য ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত হতে চলেছে। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটু সমস্যা রয়েছে যদিও। কারণ আফগানিস্তানে হঠাৎ এই পরিবর্তিত পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ এখন। চালু হলেই আমরা যত দ্রুত সম্ভব ক্রিকেটার নিয়ে উড়াল দেব আমরা।  আমরা আশা করছি, আগামী চার দিনের মধ্যে দল দেশ ছাড়বে। শ্রীলংকা ক্রিকেট ও পিসিবিকে আমরা সবকিছু জানিয়েছি এবং তারাও প্রস্তুত। আমাদের সিরিজটি আয়োজন করার জন্য এসএলসির প্রতি আমরা কৃতজ্ঞ।  কাবুলে ছেলেরা একসঙ্গে আছে এবং তারা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আগামী ৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় পৌঁছে দুই দলকেই থাকতে হবে তিন দিনের আইসোলেশনে।

এদিকে জ্যামাইকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে পাকিস্তান। ম্যাচ শেষেই শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে বাবর আজমের দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com