বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘তালেবানকে আমেরিকা ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৩১ বার

জাতিসঙ্ঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে।

গতকাল রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ।

তালেবানের সাথে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা বাগরাম বিমানঘাঁটিকে সঁপে দিয়ে এসেছেন যা ছিল ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দিয়েছে তালেবানকে।

নিকি হ্যালি আরো বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। এছাড়া, তারা আফগানিস্তানের মিত্রদেরকে ফেলে এসেছেন যারা আমার স্বামীর নিরাপত্তা দিয়েছিল।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com