বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২০৫ বার

আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি ইগর ভভকভিনস্কি (৩৮) মারা গেছেন। হার্টের সমস্যার কারণে তিনি মারা যান। ফেসবুকে তার মা এ খবর জানিয়েছেন।

ইউক্রেনের বংশোদ্ভূত ইগর ভভকভিনস্কি সাত ফুট আট ইঞ্চি লম্বা ছিলেন।

পিটুইটারির বিশালত্বের কারণে গ্রোথ হরমোনের অতিরিক্ত নিঃস্বরণই এই অস্বাভাবিক লম্বার জন্য দায়ী।

ইগর ভভকভিনস্কি মা আরো জানান, শুক্রবার মিনেসোটায় তিনি মারা যান।

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় মায়ো ক্লিনিকে সন্তানের চিকিৎসার জন্য তিনি ১৯৮৯ সালে আমেরিকায় আসেন। দু’দফা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জীবন রক্ষা পেলেও তার অস্বাভাবিক বৃদ্ধি থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।

ইগর ভভকভিনস্কি ২০১৩ সালে ইউরোভার্সন সং কনটেস্টে স্টেজে ইউক্রেনের গায়িকা জ্লাটা ওগনিভিচের সাথে একসাথে পারফর্ম করেছিলেন। ওই সময়ে জ্লাটাকে তার সাথে ছোট্ট পুতুলের মতো লাগছিল।

আরো একবার ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এক রাজনৈতিক সমাবেশে ভিড়ের মধ্যে তাকে লক্ষ্য করেন। ইগরের গায়ে থাকা টি শার্টে লেখা ছিল, ‘বিশ্বের বড় ওবামা সমর্থক’। ওবামা তাকে কাছে ডেকে নেন এবং হাত মেলান।

গিনেস ওয়াল্ড রেকডর্স ২৭ বছর বয়সে ইগরকে আমেরিকার সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

গিনেস ওয়াল্ড রেকডর্স বলছে, বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি লম্বা ব্যক্তি তুরস্কেও, যার নাম সুলতান কোসেন। তিনি আট ফুট দুই ইঞ্চি লম্বা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com