বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তরাষ্ট্র ৩১ আগস্ট নাগাদ আফগান প্রত্যাহার কার্যক্রম শেষ করবে : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৬৪ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটন ৩১ আগস্ট নাগাদ আফগানিস্তান থেকে তাদের প্রত্যাহার কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে এবং ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে এই প্রত্যাহার দ্রুত করা প্রয়োজন। খবর এএফপি’র।

তালেবান নিয়ন্ত্রিত কাবুল থেকে আমেরিকান, আফগান নাগরিক ও মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘যত দ্রুত আমরা এ কাজ শেষ করতে পারি, ততই ভাল।’

‘প্রতিদিনের অভিযান আমাদের সৈন্যের জীবনের ঝুঁকি আরো বৃদ্ধি করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি মঙ্গলবার জি-৭ গ্রুপের নেতাদের সাথে আফগানিস্তান থেকে প্রত্যাহার কার্যক্রমের বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তারা যতটা সম্ভব দক্ষতার সাথে নিরাপদভাবে লোকজনকে সরিয়ে নেয়ার ব্যাপারে আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।

বাইডেন বলেন, ‘বর্তমানে যে গতিতে প্রত্যাহার কার্যক্রম চলছে তাতে পুরো কাজ শেষ করতে ৩১ আগস্ট পর্যন্ত সময় লেগে যাবে।’

যারা আফগানিস্তান ত্যাগের চেষ্টা করছে তাদের প্রত্যেককে সরিয়ে নেয়া নিশ্চিত করতে সময়সীমা বাড়াতে ইউরোপীয় নেতাদের চাপের মুখে রয়েছেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com