বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৬০ বার

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন লিকেজ মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষা করার সময় নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে মিরপুর–১১ নম্বরের সি–ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০) ও তার ছোট মা রিনা বেগম (৫০), দগ্ধ রিনার ছেলে শফিকুল ইসলাম (৩৫),
মিস্ত্রি সুমন (৪০), নিচতলার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫), ভবনের পাশেই পথচারী শিশু নওশীন (৫) ও তার মা নাজনীন (২৫)। তারা ভবন সংলগ্ন পাশের ভাড়াটিয়া, যারা ঘটনার সময় সেখানে দাঁড়িয়েছিলেন।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, ‘আমাদের নিজ বাড়িতে এক সপ্তাহ যাবৎ গ্যাস ঠিকমতো আসছিল না। তিনদিন আগেও গ্যাস লাইন মেরামত করা হয়। বুধবারও গ্যাস লাইনের সমস্যা দেখা দিলে মিস্ত্রি আবারও গ্যাস লাইন ঠিক করে। পরে পরীক্ষামূলক চুলায় আগুন ধরিয়ে পরীক্ষা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হয়।’

আহতদের মধ্যরাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সবারই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক, যোগ করেন রফিকুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com