শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

মা হলেন নুসরাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২১৮ বার

অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরাত জাহান পুত্র সন্তানের মা হলেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা এবং সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন। গতকাল বুধবার যখন নুসরাত জাহান হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে ছিলেন আরেক অভিনেতা বিজেপি নেতা যশ দাশগুপ্ত।

জানা গেছে, গতকাল বুধবার রাতে কলকাতার পার্ক স্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাত ১০টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে আসে দুটি সাদা গাড়ি। তার মধ্যে একটিতে ছিলেন নুসরাত।

নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পর জোরদার করা হয়েছে পার্ক স্টিটের ওই হাসপাতালের নিরাপত্তা। এদিকে নুসরাতকে হাসপাতালে রেখেই নতুন সিনেমার মহরতে অংশ নেন যশ দাশগুপ্ত। শিলাদিত্য মৌলিকের ‘চিনে বাদাম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। বুধবার ছিল ওই সিনেমার মহরত।

সব কিছু ছাপিয়ে সবার মনে প্রশ্ন ছিল- নুসরাতের অনাগত সন্তানের বাবাকে নিয়ে। যদিও তার সন্তানের বাবা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে নজর অভিনেতা যশ দাশগুপ্তের দিকে। কারণ স্বামী নিখিল জৈন-এর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর যশের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে এ অভিনেত্রীর।

বিভিন্ন সময় এক সঙ্গে দেখাও গেছে তাদের। কিছুদিন আগে অন্তঃসত্ত্বা নুসরাতকে নিয়ে দুপুরের খাবার খেতে বেরিয়েছিলেন যশ। কলকাতার পার্কস্ট্রিট এলাকার একটি রেস্তোরাঁয় দেখা গেছে তাদের। তারপর জল্পনা আরও বেড়েছিল।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নিখিলের কাছ থেকে আলাদা হওয়ার পর নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানোর মাধ্যমে এ দাবি করেছিলেন নুসরাত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com