বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবারভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আসিফ আকবর দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে মগবাজার বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্কিং করা প্রাইভেটকার লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে ওই সময় গাড়িতে ছিলেন না বলে জানান এই সংগীতশিল্পী।

আসিফ আকবর বলেন, ‘এ সময় আমি বিশাল সেন্টার শপিং মলের ওপরে থাকা নিজের অফিসে ছিলাম। তবে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম।’

‘বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। থানা থেকে ঘটনাস্থল পরিদর্শনে টিম পাঠানো হয়েছে’, যোগ করেন এই সংগীতশিল্পী।

এদিকে পুলিশ জানায়, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com