বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মমেক ও রামেক হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৫৪ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টা আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মমেক হাসপাতালে ৮ জন ও রামেক হাসপাতালে ৭ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা যান। আজ সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুই জন, উপসর্গে চার জন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে রোববার (২৯ আগস্ট) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে দুই জন মারা গেছেন।

দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। আর করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর দুই জন, নাটোরের একজন এবং নওগাঁর একজন করে মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের একজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com