বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় স্ত্রী ও তার দেড় বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল অহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহতরা হলেন- রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ।

আজ মঙ্গলবার সকালে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে হাতুড়ি ও বালিশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে ওই স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে খুন করেছে। নিহতদের লাশ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের স্বামীর খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com