শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুর স্প্যানে ‘ধাক্কা’, যা বললেন কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৬০ বার

পদ্মা সেতুর পিলারের স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপরই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। মন্ত্রী বলেন, ‌‘আজকে বিভিন্ন মিডিয়ায় পদ্মা সেতুর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার যে খবর বেরিয়েছে তা সরেজমিনে পরিদর্শন করে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ’

এর আগে মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারের স্প্যানে ফেরির মাস্তুলের ‘ধাক্কা’র ওই খবর ছড়িয়ে পড়ে।  এরপরই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শন করেন ওবায়দুল কাদের।

ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্টদের পুনরায় বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে কোন ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।’

ঘটনাস্থল পরিদর্শনে ওবায়দুল কাদের

 

বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি কোনভাবেই হালকাভাবে নিলে চলবে না।

২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এ নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী আরও বলেন, ‘সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোন ষড়যন্ত্র আছে কিনা?’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com