বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পুলিশের বিরুদ্ধে মামলা করলেন ফাঁসির দড়ি নিয়ে অনশনে থাকা সেই কলেজছাত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৬ বার

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশ সদস্য রানা মিয়ার (২৭) বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন বিয়ের দাবিতে ফাঁসির দড়ি নিয়ে অনশনে থাকা সেই কলেজছাত্রী। গতকাল মঙ্গলবার গৌরীপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত মো. রানা মিয়া উপজেলার খালিজুরী গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে নরসিংদীর পলাশ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। অপরদিকে ভুক্তভোগী কলেজছাত্রীর বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গ্রামে।

ওই কলেজছাত্রী জানান, পুলিশ কনস্টেবল রানা বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। গত শনিবার (২৮ আগস্ট) রাতে বাড়ির সামনে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয় লোকজন। এ নিয়ে ওই রাতে সালিশ চলাকালে রানা কৌশলে পালিয়ে যায়। এর পরদিন বিকেল থেকে ফাঁসির দড়ি সঙ্গে নিয়ে রানার ঘরে অবস্থান করলেও সম্পর্ক মেনে নেয়নি তার পরিবারের লোকজন। রানা যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মহত্যা করবেন বলে মন্তব্য করেন ওই ছাত্রী।

ভুক্তভোগী তরুণীর বাবা জানান, তার মেয়ে রানার বাড়িতে দুদিন অবস্থান করলেও সম্পর্ক মেনে নেয়নি তার পরিবারের লোকজন। আর রানাও আত্মগোপনে রয়েছে।

বিয়ের প্রলোভনে মেয়েকে ধর্ষণের ঘটনায় রানার বিরুদ্ধে মঙ্গলবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা। এ ঘটনায় মন্তব্য জানতে রানার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরীপুর থানার (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আদালতে জবানবন্দি ও ফরেনসিক পরীক্ষার পর ভিকটিমকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই রানাকে গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com