বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

প্রায় ১০ বছর পর রংপুরের সড়কে বিএনপির বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার

প্রায় ১০ বছর পর রংপুরের সড়কে বিক্ষোভ করলো বিএনপি। বুধবার দুপুরে দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর পায়রা চত্বর থেকে গ্রান্ড হোটেল মোড় পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ।

আগে রংপুরের বিএনপির সকল কর্মসূচি বন্দি ছিল গ্রান্ড হোটেল মোড়ের দলীয় অফিসে। অফিস থেকে মিছিল নিয়ে বের হয়ে প্রধান সড়কে উঠতে চাইলেই দলীয় সাইনবোর্ডের নিচের ফটকেই বাধা দিতো পুলিশ। সেখানেই সমাবেশ করে চলে যেতে হতো নেতাকর্মীদের।

দীর্ঘ প্রায় ১০ বছর পর বুধবার দেখা গেছে এর ব্যতিক্রম। নগরীর পায়রা চত্বর থেকে দুপুর সাড়ে ১২টায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদের নেতৃত্বে এতে বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। পরে মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, দাবানল মোড়, সালেক পাম্প হয়ে দলীয় কার্যালয়ের সামন দিয়ে শাপলা চত্বরের দিকে যেতে থাকলে সেখানে থাকা বিপুল পরিমাণ পুলিশ তাতে বাধা দিয়ে দলীয় কার্যালয়ে ঢুকিয়ে দেয়।

এর একটু পরে জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজের নেতৃত্বে একটি মিছিল প্রবেশ করে দলীয় কার্যালয়ে। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ছোট ছোট মিছিল নিয়ে প্রবেশ করে কার্যালয়ে। তারাও দফায় দফায় পুলিশী বাধার মুখে পড়ে। পরে বেলা ২টা পর্যন্ত দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করে সভাপতি সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রইচ আহমেদসহ নেতৃবৃন্দ।

এসময় বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবর নিয়ে মিথ্যাচারে লিপ্ত আওয়ামী লীগ। জিয়ার মাজার নিয়ে মিথ্যাচার বন্ধ করা না হলে রংপুর থেকে গণআন্দোলন গড়ে তোলার হুমকিও দেন বক্তারা। পরে দোয়া মোনাজাত করা হয়।

বহুদিন পর দলীয় কার্যালয়ে এত বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা গেল। এছাড়া বিকেলে সেখানে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com