বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভাসানচরে সাঁতার কেটে পালাতে গিয়ে রোহিঙ্গা কিশোর আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর থেকে সাঁতার কেটে পালানোর সময় সন্দিপের বাংলাবাজার ঘাট থেকে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে সন্দীপ কোস্টগার্ড।

শুক্রবার রাতে সন্দীপ কোস্টগার্ড ভাসানচর কোস্টগার্ডের কাছে ওই রোহিঙ্গা কিশোরকে হস্তান্তর করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সন্দীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রেদোয়ান (১৫) ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের কে ৭-৮ নম্বর কক্ষের আবুল ফয়েজের ছেলে।

ভাসানচর ক্যাম্প-ইনচার্জ অনিক চৌধুরী বলেন, রেদোয়ান ভাসানচরের ৩ নম্বর খাল দিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দীপের বাংলাবাজার ঘাটে ওঠেন। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালং যেতে চেয়েছিলেন। এ সময় সন্দীপ কোস্টগার্ড তাকে আটক করে। পরে তাকে ভাসানচর কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

তিনি আরো জানান, গতকাল রেদোয়ানের বাবা-মা তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদেরকে মৌখিকভাবে অবহিত করেছিল। নাবালক হওয়ায় পরে মুচলেকা নিয়ে, তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com