বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেকে করোনায় আরও ১০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকি চারজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে চারজন রাজশাহী, তিনজন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর, একজন নওগাঁ ও একজন কুষ্টিয়ার বাসিন্দা।

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩২০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২১৪টি নমুনা পরীক্ষা করে ২৫ ও চাঁপাইনবাবগঞ্জের ১০৬টি নমুনা পরীক্ষা করে চার জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৯ দশমিক ৪৫ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ৩ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৪ জন। এর আগে ২৮৬টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১৪২ জন। বর্তমানে মোট ১৪৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com