শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ বার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে ভাটেরা রেলওয়ে স্টেশনের কাছে হোসেনপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি অরক্ষিত রেল ক্রসিং। মাইক্রোবাসটি পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সেখানে এখনো উদ্ধার কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com