শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রিমান্ডে মুখোমুখি পিকে হালদারের দুই বান্ধবী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার

বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে পৃথক মামলায় তার দুই বান্ধবী নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষকে রিমান্ডে পেয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা অর্থ আত্মসাতে যোগসাজশের দায় নিয়ে একে অন্যকে দোষারোপ করেছেন। এতে কিছুটা বিব্রত হন দুদকের তদন্ত কর্মকর্তারা। ৫ দিনের রিমান্ডের প্রথম দিন গতকাল বেলা সাড়ে ১১টায়র দিকে নাহিদা ও শুভ্রাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। এর পর থেকে তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, অর্থ পাচারের মামলায় নাহিদা রুনাই ও সুভ্রা রানী ঘোষকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জালজালিয়াতির মাধ্যমে গ্রাহকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এসব বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাদের মুখোমুখি করা হয়েছে। ৫ দিনের রিমান্ড শেষে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, পিকে হালদারের সহযোগী নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট। গত ১৬ মার্চ মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ, ইন্টারন্যাশনাল লিজিং থেকে কাগুজে প্রতিষ্ঠান ‘আনাম কেমিক্যাল লিমিটেডের’ নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা ঋণের নামে আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। রুনাইয়ের সঙ্গে এ মামলা ২৪ জন আসামি রয়েছেন।

শুভ্রা রানী ঘোষ ‘কাগুজে’ প্রতিষ্ঠান ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক। পিকে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে এ প্রতিষ্ঠানটি ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাৎ এবং পাচার করেছে বলে দুদকের এক মামলায় শুভ্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ মামলার পর গত ২২ মার্চ শুভ্রা রানী ঘোষ যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে তাকে গ্রেপ্তার করে দুদক। এর পর ওই দিনই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য দুদক আবেদন জানালে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com