বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫২ বার

রাজধানীর ওয়ারী থানাধীন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. মাসুম মিয়া (২৮) ও মো. নাসির (৩৫)।

নিহত মাসুম যাত্রাবাড়ীর কাজলার মেম্বার গলির মো. কাশেম মিয়ার ছেলে। তিনি সুয়ারেজ লাইনের সাব ঠিকাদার ছিলেন। আর মাসুম মিয়া থাকতেন জুরাইনে। তিনি পুলিশের সোর্সের কাজ করেন। তারা পরস্পরের পরিচিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‌ট্রিপল নাইনে সংবাদ পেয়ে হানিফ ফ্লাইওভারে রাজধানী সুপার মার্কেট সংলগ্ন মসজিদের সামনের মোড় থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাসুম ও নাসির মোটরসাইকেলে করে দ্রুত গতিতে গুলিস্তানের দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলেও জানান ওয়ারী থানার উপপরিদর্শক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com