বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার

আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির নাম রয়েছে যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের সন্ত্রাসের তালিকায়। তিনি হাক্কানি নামের একটি মিলিট্যান্ট গ্রুপের প্রধান। তালেবানদের সঙ্গে এই গ্রুপটির সখ্য আছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, দুই দশক ধরে আফগানিস্তান যুদ্ধের সময় বেশ কিছু ভয়াবহ হামলায় জড়িত এই গ্রুপটি। এর মধ্যে রয়েছে ২০১৭ সালে রাজধানী কাবুলে একটি ট্রাকবোমা বিস্ফোরণ। এতে কমপক্ষে ১৫০ জন মানুষ নিহত হন। তালেবানদের মতো বিস্তৃত নয় হাক্কানি নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের এফবিআই তাদেরকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

বিবিসির রিপোর্টে আরো বলা হয়, আল কায়েদার সঙ্গে এই গ্রুপটির রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এফবিআইতে সিরাজুদ্দিন হাক্কানি সম্পর্কে বলা হয়েছে, ‘কাবুলে ২০০৮ সালের জানুয়ারিতে একটি হামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়ান্টেড তিনি। ওই হামলায় একজন মার্কিন নাগরিকসহ কমপক্ষে ৬ জন নিহত হন। এতে আরো বলা হয়, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর বিরুদ্ধে আন্তঃসীমান্ত হামলায় তিনি সমন্বয় ও অংশগ্রহণ করেছেন বলে মনে করা হয়। এছাড়া ২০০৮ সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের বিরুদ্ধে হত্যা পরিকল্পনায় তিনি জড়িত ছিলেন’।

এছাড়া ২০১১ সালের ১২ই সেপ্টেম্বর রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং ন্যাটো ঘাঁটির কাছে হামলার জন্য দায়ী করা হয় হাক্কানি নেটওয়ার্ককে। ওই হামলায় চারজন বেসামরিক মানুষ এবং চারজন পুলিশ নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com