শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

রাজধানীর বসিলার একটি বাসা থেকে ‘জঙ্গি’ আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার

রাজধানীর বসিলায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বসিলার ওই জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে আজ বৃহস্পতিবার ভোরে একজনকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মো. ইমরান খান। তিনি জানান, বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। বাড়িটি থেকে পিস্তলসহ কয়েক রাউন্ড গুলি পাওয়া গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

গতকাল বুধবার রাতে শুরু হওয়া ওই অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে র‍্যাব-২ এর টিমসহ র‍্যাবের একাধিক ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ওই ভবনটিতে প্রবেশ করে। এরপর ডগ স্কোয়াড দিয়ে ঘিরে রাখা চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করেছে ডগ স্কোয়াড।

অভিযান ঘিরে ওই বাড়ির আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে র‌্যাব। যান চলাচল বন্ধ করে এবং এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। জঙ্গি আস্তানা দেখতে আসা উৎসুক জনতাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। র‌্যাবের অন্তত শতাধিক সদস্য অভিযানে অংশ নিয়েছে। বাড়িটির চারপাশ ঘিরে রাখা হয়েছে।

র‌্যাবের আশঙ্কা, বাড়িটির ভেতরে জঙ্গি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে। র‌্যাব জানিয়েছে, তারা সবাইকে জীবিত আটকের চেষ্টা করছে। তবে আস্তানায় ঠিক কতজন জঙ্গি থাকতে পারে, ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com