শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬০ বার

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, টিকা নিয়ে ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. সামসুল হকও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫৪ লাখ টিকা শুক্রবার রাতেই আসছে।

এর আগে, শুক্রবার রাতে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ারং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে জানান, সিনোফার্ম থেকে ক্রয় করা ৫৪ লাখ টিকা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে।

এদিকে, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।

এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। আজকের চালান বাদে এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com