বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিশুকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ, ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার

সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে ভণ্ড কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল চাঁদপুরের মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন কবির জানান, কামাল একজন ভন্ড কবিরাজ। তিনি গাইনি চিকিৎসা দেওয়ার জন্য ওই এলাকায় আয়ুর্বেদিক ওষুধ নিয়ে একটি ফার্মেসি খুলেছিলেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিশু মা-বাবার সঙ্গে আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে বসবাস করতেন। গত ১০ সেপ্টেম্বর সন্তানকে বাসায় রেখে প্রতিদিনের মতো কারখানায় কাজে যায় শিশুটির মা-বাবা। ভন্ড কবিরাজ চকলেট কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে তার কথিত ফার্মেসিতে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে কবিরাজ আত্মগোপনে যান।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এর ধারাবাহিতকতায় আজ সকালে‌ আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে অষ্ট কামালকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল-মামুন কবির বলেন, আসামি ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। অবশেষে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে অষ্ট কামালকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com