মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

পরমাণু স্থাপনার ফুটেজ আইএইএকে দেবে না ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে তেহরান সফর করছেন।

তেহরান সফরে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো সিসিটিভির ফুটেজ ওই সংস্থাকে সরবরাহ করার বিষয়ে আলোচনা হচ্ছে। খবর ইরনার।

তবে ইরান জানিয়েছে, সিসিটিভির ফুটেজ আর আইএইএকে দেওয়া হবে না।  গ্রোসি শনিবার রাতে তেহরানে পৌঁছার পর একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যম এ কথা জানিয়েছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের দাবি— ইরান এসব ক্যামেরার ফুটেজ আইএইএকে সরবরাহ করতে সম্মত হওয়ার পরই গ্রোসি তেহরান সফর করতে রাজি হয়েছেন।

তবে ইরান বলছে, পরমাণু স্থাপনার ফুটেজ নিয়ে আলোচনার জন্য নয়, আইএইএর পর্যবেক্ষণ যন্ত্রের ত্রুটি মেরামতসংক্রান্ত আলোচনার উদ্দেশ্যে রাফায়েল গ্রোসি তেহরান সফরে এসেছেন এবং তার এ সফরের অন্য কোনো এজেন্ডা নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com