সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার মৃত্যু ২১৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার
করোনাভাইরাস, ভারত, dailynayadiganta.com, bd news paper

ভারতে করোনার তৃতীয় ঢেউ ঠেকানোর প্রাণপণ চেষ্টা চলছে। তারই মধ্যে সপ্তাহের শুরুতে কোভিড গ্রাফ আরো খানিকটা নামল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ, মৃত্যু, অ্যাকটিভ রোগীর সংখ্যা – সবই নিম্নমুখী। বাড়ল সুস্থতার হার। আরো জোর দেয়া হলো টিকাকরণে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রায় সবকটি রাজ্যেই প্রথম ডোজের টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। সবমিলিয়ে, এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৫৪ জন। রোববার এই সংখ্যা সাড়ে ২৮ হাজারের বেশি ছিল। এক দিনে করোনার বলি দেশের ২১৯ জন। রোববার মৃত্যু হয়েছিল মোট ৩৩৮ জনের। সেই তুলনায় অনেকটাই কমল দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৬৮৭ জন।

কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ কেস ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন। মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ১৭৫। আর সুস্থতার সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩২। মহামারী ছোবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৪ লাখ ৪২ হাজার ৮৭৪ জন।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com