শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনার অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ: যুক্তরাষ্ট্রের সিডিসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার

যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য বিভাগ- দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে ‘অতি উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রেখেছে বাংলাদেশের নাম। বাংলাদেশসহ ৭০ টিরও বেশি দেশকে এ তালিকায় রাখা হয়েছে।

করোনার ঝুঁকি বিবেচনায় রেখে সিডিসি বিশ্বের সব দেশগুলোকে মোট চারটি ভাগে ভাগ করেছে। যেসব দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ সেসব দেশগুলোকে অতি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের শ্রেণিতে রাখা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে- উচ্চ ঝুঁকিপূর্ণ, মোটামুটি ঝুঁকিপূর্ণ এবং নিম্ন ঝুঁকিপূর্ণ।

০৭ সেপ্টেম্বর সিডিসির হালনাগাদ করা পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি সিডিসির অতি উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার নামও রয়েছে। এছাড়াও রয়েছে মিয়ানমার, ইরান, ইরাক, মালয়েশিয়া, তুরস্কের নাম। একসময় এ তালিকায় প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের নাম থাকলেও এখন দেশ দুটি নেমে গেছে মোটামুটি ঝুঁকিপূর্ণ তালিকায়।

ওদিকে, উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে আফগানিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, রাশিয়ার নাম। নিম্ন ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে চীন, নিউজিল্যান্ড, তাইওয়ানের নাম।

উল্লেখ্য, অতি উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা দেশগুলোর ক্ষেত্রে সিডিসি’র পরামর্শ হচ্ছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেনো এ সমস্ত দেশগুলোতে ভ্রমণ করা থেকে নিজেদের বিরত রাখেন। আর যদি নিতান্তই ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে আগেই যেনো করোনার টিকা নিয়ে নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com