বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ঢাকা ছাড়লেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।  এবারও তার সঙ্গী স্ত্রী।

ভিসা জটিলতার কারণে মোস্তাফিজের যাত্রা পিছিয়ে যায়। না হলে রোববার রাতেই সাকিবের সঙ্গে তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। করোনার কারণে এখানেই হবে আইপিএলের দ্বিতীয় পর্ব।

সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন মোস্তাফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান।

এবার আইপিএলে গিয়ে পুরনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।

আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর।  গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com