বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। বুধবার সকাল ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) ও একই গ্রামের ভ্যানচালক ফরজ আলী (৪৫)। আহতরা হলেন আবু হানিফ (৪০) ও মাহমুদুল (২৩)।

জানা যায়, সকালে হতাহতরা মহাসড়কের শ্রীকোলা মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া থানার ওসি হুমায়ুন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com