বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামে ছয় মাসের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার
করোনাভাইরাস, ভারত, dailynayadiganta.com, bd news paper

চট্টগ্রামে গত সাড়ে ছয় মাসের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ হার রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হন ৫৭ জন। সংক্রমণ হার ৩ দশমিক ৭৯ শতাংশ। এ সময় এক করোনা রোগির মৃত্যু হয় এবং সুস্থ হয়ে ওঠেন ১ হাজার ২২ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে বুধবার পাঠানো জেলার দৈনিক করোনা সংক্রান্ত রিপোর্টে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও নগরীর আটটি ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৫৭ জনের মধ্যে শহরের ৩৬ এবং ছয় উপজেলার ২১ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ চন্দনাইশে ৯, রাঙ্গুনিয়ায় ৪, সীতাকুণ্ড ও ফটিকছড়িতে ৩ জন করে এবং রাউজান ও হাটহাজারীতে ১ জন করে রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১ হাজার ১৯ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ২১৮ ও গ্রামের ২৭ হাজার ৮০১ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গতকাল আক্রান্তের হার সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সংক্রমণ হার ২ দশমিক ৬৬ শতাংশ পাওয়া গিয়েছিল। এরপর থেকে আর চারের নিচে আসেনি। এদিকে গত ২৪ ঘণ্টায় একজনসহ এ মাসের প্রথম ১৪ দিনে মৃতের সংখ্যা ৪৫ জন হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com