বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

পুলিশের স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার

মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রী বিলকিস আক্তারকে (৩০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম আজাদ খান।

গ্রেপ্তার চারজন হলেন, রাজবাড়ি জেলার কবির হোসেন, তার স্ত্রী আখি মনি, ভাগ্নে শাকিল হোসেন ও প্রতিবেশী মো. রিয়াজ উদ্দিন।

পুলিশ সুপার বলেন, ‘নিহত বিলকিসের পূর্ব পরিচিত ছিলেন আখি মনি। এরই প্রেক্ষিতে আখি মনি হত্যাকাণ্ডের দুদিন আগে বিলকিসের ভাড়া বাসা শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকায় বেড়াতে আসে। পরে আখি মনি তার স্বামী ও স্বজনদের কৌশলে ওই বাড়িতে আনে। ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আসামিরা বিলকিস ও তার দুই শিশুকে জুস ও কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এ সময় রিয়াজ উদ্দিন বিলকিসকে ধর্ষণ করে। পরে আসামিরা বিলকিসকে শ্বাসরোধে হত্যা করে। গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়া, গাজীপুর ও বরিশাল থেকে প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’

‘এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি রুপার নুপুর, একটি স্বর্ণের পায়েল, তিনটি স্বর্ণের কানের রিং, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি স্বর্ণের লকেট ও দুইটি স্বর্ণের কানের দুল এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে’, যোগ করেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ প্রথমে আখি মনিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুসারে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা প্রাথমিকভাবে হত্যা ও চুরির ঘটনার কথা স্বীকার করেছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com