বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশ্বসেরা আক্রমণ ত্রয়ী নিয়ে মাঠে নামা পিএসজিকে রুখে দিল ব্রুজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৪ বার

লিওনেল মেসির ক্লাব বার্সেলোনা যুগের অবসানের পর প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হযেছে। কিন্তু নিজের অভিষেক রাঙাতে পারেননি আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড। বিশ্বসেরা ত্রয়ী নেইমার-এমবাপেদের নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি। উল্টো উজ্জীবিত ফুটবলে তাদের রুখে দিয়েছে ক্লাব ব্রুজ।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-১ ড্র করেছে মাওরিসিও পচেত্তিনোর দল।। এররেরার গোলে এগিয়ে যায় পিএসজি। সেখান থেকে ব্রুজকে সমতায় ফেরান হান্স ফানাকেন।

বর্তমান সময়ের তিন সেরা ফরোয়ার্ডকে নিয়ে একাদশ সাজায় পিএসজি। কিন্তু মাঠে ফুটবল নিজেরা নিজেদের ছায়া হয়ে ছিলেন নেইমার, এমবাপে ও মেসিরা। অবশ্য পিএসজির একমাত্র গোলটিতে দারুণ অবদান ছিল এমবাপেরই। ১৫তম মিনিটে এমবাপের ক্রসে পিএসজিকে এগিয়ে নেন এররেরা।

২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু চকিত মুভে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মেসির পাসে এমবাপে পা ছোঁয়ালেও দারুণ সেভ করেন গোলরক্ষক সিমোন মিনোলে। ২৭তম মিনিটে ফানাকেনের গোলে সমতায় ফেরে বেলজিয়ামের ক্লাবটি। প্রথমার্ধেজুড়ে প্রতিপক্ষে আক্রমণ সামলেই ক্লান্ত হয় পিএসজির রক্ষণ।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে পিএসজি। চোট নিয়ে ৪৯তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে; বদলি নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। তাদের নিয়ে শেষের দিকে লড়াই করেও ম্যাচের ফল বদলাতে পারেননি মেসি। ড্র করেই খুশি থাকে ব্রুজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com