বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

১২ বছরের শিক্ষার্থীরা শিগগিরই ফাইজারের টিকা পাবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৩ বার

১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

খুব শিগগিরই এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শনিবার দুপুর দেড়টায় মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন,  ‘১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমেরিকার ফাইজার টিকা দেওয়া হবে স্কুলের শিক্ষার্থীদের। এর জন্য আমার কাজ করছি।’

মন্ত্রী আরো বলেন, ‘আমরা এ পর্যন্ত আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আামদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে এখন। এখানে মৃত্যু ও সংক্রমনের হার কমে গেছে। বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল। তবে সেখান থেকে আমাদের দেশের নাম বাদ দিয়েছে যুক্তরাজ্য। এটা আমাদের দেশের জন্য সুখবর। আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে বলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। বাস, ট্রেন, শিল্পকারখানা খুলেছে। অর্থনীতির চাকা সচল রয়েছে। মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। আর করোনা নিয়ন্ত্রণ এমনে এমনে হয়নি। এর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কাজ করতে হয়েছে। সোমালিয়ায় করোনা নিয়ন্ত্রণে নাই বলে তাদের প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছেন এবং থাইল্যান্ডের সরকারপ্রধানের অবস্থা এখন শোচনীয়।’

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর সভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com