বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

ইউপি নির্বাচন : আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সংঘর্ষে নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৭ বার

কক্সবাজারে সোমবার সকালে নির্বাচনী সহিংসতার পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হয়েছেন। মহেশখালী দ্বীপে সহিংসতায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। দ্বীপের কুতুবজোম ইউনিয়নের নোয়াপাড়া মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

একই সময়ে কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের সিলটকাটায় দুই পক্ষের প্রার্থীর সমর্থকদের সহিংসতায় নিহত হয়েছেন আরো একজন।

মহেশখালীতে নিহত হয়েছেন আবুল কালাম (৪০)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মহেশখালীতে সকাল ৯টার দিকে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকরা কেন্দ্র দখলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, উভয়পক্ষের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে কুতুবদিয়ার ওসি মো: ওমর হায়দার জানিয়েছেন, কুতুবদিয়ার সিলটকাটায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি হয়। তাতে অন্তত একজন নিহত আর পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর উভয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার দেশের ১৬১ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com