বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কলকাতার মুখোমুখি বেঙ্গালুরু, সাকিব কি খেলবেন?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩১তম ম্যাচে রাত ৮টায় আবুধাবিতে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশে রাখতে পারে কেকেআর।

করোনার প্রভাবে আইপিএল-২০২১ আসর শুরু হয়েও মাঝ পথে গিয়ে বন্ধ হয়ে যায়। ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় আইপিএলের বাকি অংশের খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

প্রথম পর্বের সাক্ষাতে সাকিব আল হাসানদের কেকেআরকে ৩৮ রানে পরাজিত করে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে বেঙ্গালুরু। টার্গেট তাড়ায় ১৬৬/৮ রানে গুটিয়ে যায় কেকেআর।

এবার ফিরতি লেগে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম হারের বদলা নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে অবশ্য জিততে হবে।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: শুভম গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিথিশ রানা, দীনেশ কার্তিক, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, লুকি ফার্গুনসন, শুভম মাভি, বরুণ চক্রবর্তী ও প্রাসিদ কৃষ্ণা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: ডেবুট পাদিক্কল, রজত পাতিদার, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স, সাহবাজ আহমেদ, কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়ানেন্দু হাসারঙ্গা ও হার্সেল প্যাটেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com