শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১০ বার

১৯৮০ সালে সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল বাংলাদেশ। সেটা ছিল পুরুষদের আসর। নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। সব মিলিয়ে ৪৬ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ।

আজ এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় দুইটায় চীনের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামের কঠিন এই লড়াইয়ে বাংলাদেশ কোচ পিটার বাটলার একাদশ সাজিয়েছেন দলের সেরা গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে। এছাড়া সিনিয়র ফরোয়ার্ড তহুরা খাতুনকেও শুরুর একাদশে রাখেননি তিনি।

রূপনার জায়গায় বাংলাদেশের গোলপোস্ট সামলানোর দায়িত্ব থাকছে তরুণ মিলি আক্তারের কাঁধে। দল সূত্রে জানা গেছে, উচ্চতার বিষয় মাথায় রেখে মিলিকে খেলনো হচ্ছে।

নারী এশিয়ান কাপে চীন সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ১৭তম। অন্যদিকে বাংলাদেশ আছে ১১২তম স্থানে। সিনিয়র পর্যায়ে এই প্রথম চীনের মুখোমুখি হচ্ছেন ঋতুপর্ণা, আফঈদারা।

পিটার বাটলার একাদশ সাজিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। রক্ষণ সামলাবেন শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, অধিনায়ক আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবিরন খাতুন। মিডফিল্ডে থাকছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও উমেহ্লা মারমা। ফরোয়ার্ড লাইনে কেবল একজন শামসুন্নাহার সিনিয়র।

‘বি’ গ্রপে থাকা বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আজ দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশ একাদশ : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, নবিরন খাতুন, মিলি আক্তার ও উমেহ্লা মারমা

চীনের একাদশ : চেন চেন, ওয়াং লিনলিন, উ হাইয়ান, ঝ্যাং চেংজু, লু ইয়াটং, ওয়াং সুয়াং, ওয়াং আইফাং, লিউ জিং, ঝ্যাং রুই, উরিংগুমুলা, জিন কুন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com