বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

প্রেমিকার আত্মহত্যার কারণ বন্ধু, তাই বুকে ছুরি চালিয়ে হত্যা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার

হিন্দু ধর্মাবলম্বী প্রেমিকার আত্মহত্যার প্রতিশোধ নিতেই ফেনী পৌরসভায় হরেক রকমের ব্যবসায়ী বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে মো. ডায়মন্ডকে (২৮) নামের এক যুবক। হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  আজ বুধবার দুপুরে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এলআইসি) মুক্তা ধর।

তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর রাতে ফেনী পৌরসভার পশ্চিম বিজয়সিংহ লুদ্দারপাড় গ্রামের হাজী ফরিদ মিয়ার টিনসেট কলোনিতে একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়। নিহত আল আমিন (২৫) নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটী গ্রামের নুর ইসলামের ছেলে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এলআইসি) মুক্তা ধর জানান, নিহত আল আমিন ও তার বড় ভাই তোফাজ্জল হোসেন এবং আসামি মো. ডায়মন্ড হাজী ফরিদ মিয়ার কলোনির একটি কক্ষে ভাড়া থাকতেন। তারা তিনজনই ফেনী শহর ও জেলার বিভিন্ন এলাকায় হরেক রকমের জিনিসপত্র বিক্রি করতেন।

জানা যায়, আসামি ডায়মন্ডের সঙ্গে তার গ্রামের কিশোরী পপি মন্ডলের (১৫) প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এর কিছুদিন পর ১৬ জুন পপি মন্ডল বিষ পান করে আত্মহত্যা করেন। পরবর্তী সময়ে নেশাগ্রস্থ হয়ে আল আমিন স্বীকার করে যে, সে ইচ্ছা করে সুকৌশলে ডায়মন্ডের ফোন ব্যবহার করে পপি মন্ডলকে বলে যে, ডায়মন্ড তাকে ভালোবাসে না। যার পরিপ্রেক্ষিতেই পপি আত্মহত্যা করেছে।

জিজ্ঞাসাবাদে আল আমিন জানায়, রুবেল মন্ডল (২২), হাসিবুর রহমান (২৩), আবু বক্কর (২৩) ও সে কিছুদিন আগে রাতের বেলায় পপির রুমে ঢুকে পপিকে যৌন নিপীড়ন করে। এ ঘটনা জানার পরে ডায়মন্ড আল আমিনকে হত্যার পরিকল্পনা করে এবং গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে ছুরি নিয়ে আল আমিনের ওপর হামলা করে এবং তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আল আমিনকে বাঁচাতে এগিয়ে এলে তার বড় ভাই তোফাজ্জলকেও ডায়মন্ড ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে কলোনির অন্যান্য বাসিন্দারা এগিয়ে এলে ডায়মন্ড দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনাটি সিআইডির এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে। বিশেষ পুলিশ সুপার মুক্তার তত্ত্বাবধায়নে সংশ্লিষ্ট তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামির সম্ভাব্য লুকিয়ে থাকার সব স্থানে অভিযান পরিচালনা করে অবশেষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com