বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

আইপিএলে ফের করোনার হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০১ বার

আইপিএলে ফের করোনার হানা পড়েছে। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজন। বুধবার আরটি-পিসিআর টেস্টে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যে আইসোলেশনে রয়েছেন নটরাজন। তবে তার কোনো উপসর্গ নেই।

জানা গেছে, কোভিডবিধি মেনে দুই দলের ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তাতেই নটরাজনের রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি উপসর্গহীন। আপাতত আইসোলেশনে রয়েছেন হায়দরাবাদের এই পেসার।

এছাড়া নটরাজনের সংস্পর্শে এসেছিলেন বিজয় শংকর (ক্রিকেটার), বিজয় কুমার (টিম ম্যানেজার), শ্যামসুন্দর জে (ফিজিওথেরাপিস্ট), অঞ্জনা ভানান (চিকিৎসক), তুষার খেদকার (লজিস্টিক্স ম্যানেজার), পেরিয়াস্বামী গণেশন (নেট বোলার)। এই ছয়জনকেও আইসোলেশনে রাখা হয়।

তবে পরে স্থানীয় সময় ভোর ৫টায় এই ছয়জন-সহ ফের গোটা দলের আরটি-পিসিআর টেস্ট হয়। তাতে প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সূত্রের খবর। তাই নটরাজনের করোনা আক্রান্ত হওয়ার প্রভাব বুধবার দিল্লি-হায়দরাবাদের ম্যাচে পড়বে না। ম্যাচ নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com