শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ধর্ষণচেষ্টার শাস্তি : পুরো গ্রামের নারীদের কাপড় ধুতে হবে ৬ মাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১ বার

ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক তরুণকে অভিনব সাজা দিলেন আদালত। এ আদেশে আদালত বলেছে, ছয়মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিতে হবে তাকে। তাহলেই মিলবে মুক্তি।

গত বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারে এই ঘটনা ঘটে। মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে, তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে ফেরত দিতে হবে।

ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদন থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোট জনসংখ্যা প্রায় দুই হাজার। তাই সব নারীর কাপড় ধুতে ওই তরুণের বেশ বেগ পেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিসরা বলেন, এই আদেশ সামাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে, যাতে অন্যরা এরকম অপরাধমূলক করমকাণ্ড থেকে বিরত থাকবে।

ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে জানান, ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।

মামলার সূত্রে জানা গেছে, লালন কুমার সাফি (২০) নামে এক তরুণ গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর অভিযোগের ভিত্তিতে এপ্রিলের ১৯ তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com