বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরা হবে বিপর্যয়কর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৮ বার

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তা ব্রায়ান মারফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমেরিকার প্রেসিডেন্ট হন এবং হোয়াইট হাউসে ফিরে আসেন তাহলে তা হবে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের জন্য খুবই বিপর্যয়কর। গতকাল রোববার এক সাক্ষাৎকারে ব্রায়ান মারফি এ মন্তব্য করেন।

২০২৪ সালে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে আবার প্রার্থী হতে চাইছেন।

তথ্য বিনিময়ের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি বলে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক এ কর্মকর্তা। তিনি বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশে মেরুকরণ সৃষ্টি হয়।

ব্র্যান্ড মারফি আরো বলেন, ট্রাম্পের আমলে সবচেয়ে মারাত্মকভাবে দেশে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যখন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন তখন মারফি এসব কথা বললেন।

শুক্রবার দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচন থেকে বিরত থাকতে পারেন; এছাড়া কোনো কিছু থাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না।

ট্রাম্প গত নির্বাচনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন বলে মন্তব্য করেন এবং জো বাইডেনের পক্ষে ওয়াশিংটনের কর্মকর্তারা কারচুপি করেছেন বলে ট্রাম্প অভিযোগ করে আসছেন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com