বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২২০ বার

সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল।

প্রথম ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া-তপু বর্মনরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে একাদশে একটি পরিবর্তন আনেন কোচ অস্কার ব্রুজন। জুয়েল রানার পরিবর্তে মাঠে নামান সাদউদ্দিনকে। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের।

রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে এগিয়ে দেন দলকে। এই তপুই প্রথমার্ধের ইনজুরি সময়ে পেতে পারতেন গোল। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ হেড নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন। তবে শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। পেনাল্টিতে পাওয়া তপুর একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com