বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, কারখানায় কর্মচাঞ্চল্য আদালতে পরীমনি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর, আবেদন শুরু আজ ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫৪৮২ টাকা বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

ঢাবি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬৮ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তির জন্য ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ।

শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাত বিভাগের আরো সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আটটি বিশ্ববিদ্যালয়ের মোট ৭৯টি কেন্দ্রে এবারের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিজ নিজ নিকটস্থ কেন্দ্র ও অনেকেই ঢাকায় তাদের অভিভাবকসহ উপস্থিত হয়েছেন।

এই ইউনিটে সর্বমোট ৪৭ হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার ৮৫০, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৮৫২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৩৭৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৭২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ২০৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২১, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭৪১ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এবারের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতি আসনের বিপরীতে ২০ জন পরীক্ষার্থী লড়বে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com