রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মিরপুরে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মামলায় গ্রেপ্তার ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ১৬৫ বার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ (২০), জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ (১৮) ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮)।

আজ রোববার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন নিখোঁজ এক ছাত্রীর বড় বোন।

মামলার পরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লকের ১৮ নম্বর লাইন এলাকা থেকে তিন কলেজছাত্রী একসঙ্গে ‘নিখোঁজ’ হন। এ ঘটনায় টিকটক তারকা জিনিয়াসহ তিনজনের বিরুদ্ধে পল্লবী থানায় লিখিত অভিযোগ জানান ‘নিখোঁজ’ এক ছাত্রীর মা। বাকি দুজন হলেন- তরিকুল ও তার ভাই রকিবুল।

অভিযোগে বলা হয়, বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী পাচারকারীরা তিনজনকে ঘরছাড়া করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com