বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৩৩ বার

লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের গাড়িতে প্রতিহিংসামূলক হামলার ঘটনা ঘটেছে। গতকাল রোববার ব্রিটিশ গণমাধ্যামকে টিউলিপ জানিয়েছেন, এ হামলার ঘটনায় তিনি ভীত নন।

এর আগে বৃহস্পতিবার সকালে লন্ডনে তার বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে হামলা চালানো হয়। ব্রিটিশ গণমাধ্যমকে টিউলিপ জানান, গাড়ির দরজার গ্লাস ভেঙে রাজনৈতিক বার্তা লেখা চিরকুট রেখে যায় হামলাকারীরা। তবে ভেতর থেকে কিছুই খোয়া না যাওয়ায় এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলেই মনে করছেন তিনি।

টিউলিপ জানিয়েছেন, তিনি ভীত নন। ঘটনার পর হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হোলেসহ বিভিন্ন রাজনীতিক ও লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দ তার খোঁজ-খবর নিচ্ছেন।

ব্রিটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার ব্রিটিশ এমপি নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেওয়া ক্যারিয়ার পলিটিশিয়ান টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা দম্পতির সন্তান টিউলিপ দুই শিশু সন্তানের জননী। ব্রিটেনের সর্বশেষ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৩৯ বছর বয়সী এই এমপি।

টিউলিপের গাড়িতে হামলার ঘটনার খবর প্রকাশের পর তার নির্বাচনী এলাকার মানুষেরা উদ্বেগ প্রকাশ করেছেন। হ্যা মস্টেডের বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশি জুবেরা রহমান রবিবার রাতে বলেন, টিউলিপ আমার এলাকার এমপি। জো কক্সের মতো ব্রিটিশ এমপিদের কী ঘটেছিল তা আমরা ভুলে যাইনি। আমরা টিউলিপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com