শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

মিরপুরে নিখোঁজ চার মেয়েশিশুর ২ জন উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার

রাজধানীর মিরপুরে নিখোঁজ চার মেয়েশিশুর মধ্যে দুই শিশুকে গতকাল সোমবার দিবাগত রাতে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা দুজন গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।

ডিবির একজন কর্মকর্তা বলেন, ‘দুই শিশুকে উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে। তবে, গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর এখনো খোঁজ মেলেনি।’

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন নিয়ে গেছে। ঘটনার চার দিন পরও তাদের খোঁজ মেলেনি।

মিরপুর থানা-পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। তাদের মধ্যে একজন গৃহকর্মী, যার বয়স ১৩ এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী মেয়েশিশু। পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাসার গৃহকর্ত্রী। সেখানে বলা হয়, তার ১৪ বছরের মেয়ে ও ১৩ বছরের গৃহকর্মী ওই দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।

এদিকে উদ্ধার হওয়া দুই শিশুর একজনের পরিবার জানিয়েছে, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় শিশুটি। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, সঙ্গে বের হওয়া অন্য শিশু তার প্রতিবেশী।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুইজনের মধ্যে একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী। আর আনসার ক্যাম্পের ২ শিশুর মধ্যে একজনের বাবা রিকশাচালক। অন্যজনের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com