রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আ.লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা সকালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৬৮ বার

দলের মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, সকাল সাড়ে ১০টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আজকের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় সম্প্রতি শূন্য হওয়া সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, কয়েকটি উপজেলা ও পৌরসভার উপনির্বাচন এবং ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।

আজকের বৈঠকে আবেদনপত্র বিচার-বিশ্লেষণ এবং মাঠ জরিপের রিপোর্ট মিলিয়ে এসব নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করে তা ঘোষণা করা হবে। দল মনোনীত প্রার্থীরা এসব নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com