বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৫ সদস্য আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৪৮ বার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার পাঁচ সদস্যকে আটক করেছে ১৪ এপিবিএন এর সদস্যরা। আজ শনিবার ভোররাতে উখিয়ার কয়েকটি ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- মো. খালেদ হোসেন (৩৩), মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), মোহাম্মদ কলিম (১৮) ও মো. ইলিয়াস (২২)।

এ বিষয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, আটক ব্যক্তিরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণ, পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসাকে দায়ী করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com