বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভারতের নতুন কোচ দ্রাবিড়, বেতন ১০ কোটি রুপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৩০ বার

আইপিএলের ১৪তম সংস্করণের ফাইনাল খেলা আমিরাতে শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এলো ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় খবরটা। মধ্যরাতে সংবাদপত্রের দুনিয়াতে যা পরিভাষায় বলা হয় ‘স্টপ দি প্রেস’ নিউজ। দীর্ঘদিন ধরে একটা জল্পনা চলছিল। অবশেষে ওই জল্পনাতেই শিলমোহর দিয়ে ভারতীয় জাতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের প্রশিক্ষকের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন কিংবদন্তি সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। অনুর্ধ্ব-১৯ পর্যায় থেকে ময়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, ঋষভ পন্তের মরো একাধিক তারকাকে নিজের হাতে করে গড়ে তোলা ভারতীয় দলের আদরের ‘জ্যামি’ এবার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের।

দুবাইতে আইপিএল ফাইনালের রোশনাইয়ের আড়ালেই নীরবে কাজ করে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ। তারা দীর্ঘক্ষণ ধরে দ্রাবিড়ের সাথে এই বিষয়ে আলোচনা করেন। তাকে বোঝানো হয়। অবশেষে ফাইনাল চলাকালীন বিসিসিআইকে এই গুরু দায়িত্ব বহনের জন্য যে মানসিকভাবে তিনি প্রস্তুত তা জানিয়ে দেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই জাতীয় সিনিয়র দলের দায়িত্ব নেবেন তিনি।

বিসিসিআই সূত্রে বলা হয়েছে ‘ দ্রাবিড় ভারতীয় জাতীয় পুরুষ সিনিয়র দলের কোচ হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি কয়েকদিন পরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদ থেকে ইস্তফা দেবেন।’

দ্রাবিড়ের পাশাপাশি মহারাষ্ট্র তথা ভারতের সাবেক পেসার পরশ মামরেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে ও নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ফিল্ডিং কোচ আর শ্রীধরের পরিবর্ত হিসেবে বিসিসিআই এখনও কাউকে চূড়ান্ত করেনি। দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর।

সূত্রের খবর বিসিসিআই এবং দ্রাবিড়ের দুই বছরের চুক্তি হয়েছে। এর জন্য দ্রাবিড় ১০ কোটি রুপি করে পারিশ্রমিক পাবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com