

বিশ্বব্যাপী বেড়েই চলেছে করোনায় মৃতের সংখ্যা। করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সংক্রমণ ছাড়িয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনে। আর সুস্থ হয়েছেন পৌনে ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৩২৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৪ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৫৮৪ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯২ হাজার ৬৮৭ জন। মারা গেছেন ২ লাখ ২৩ হাজার ৩১২ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।