বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাইডেনের পর এবার ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করলেন সেই হ্যাকার!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৭৬ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ওয়েবসাইট donaldjtrump.com হ্যাক হয়েছে। তুরস্কের একজন হ্যাকার ট্রাম্পের এই ওয়েবসাইট হ্যাক করেছেন বলে খবর বেরিয়েছে।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনিই ডোনাল্ড ট্রাম্প ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেছেন, ‘যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ো না, আল্লাহ নিজেই তাদেরকে ভুলিয়ে দেন।’

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবপেইজে হ্যাকারের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক দেয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেয়া হয়নি।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট vote.joebiden.com হ্যাক করেছিলেন।

সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমরা হচ্ছি সেই সব লোক যারা ১৫ জুলাই রাতে শক্ত হাতে ট্যাংকের গতিরোধ করেছিলাম। ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি।’

এ কথার মধ্যদিয়ে হ্যাকার ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com